
স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন
মাদারীপুরের রাজৈর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানে বিদেশি বিয়ারসহ মোঃ মনিরুজ্জামান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রশিদ মিয়া।


রাজৈর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান জানায়, মনিরুজ্জামান একটি হাইস মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ ২০-১৭৪১) করে যাচ্ছিলেন, যার সামনের কাঁচে নির্বাচন কমিশন লেখা স্টিকার লাগানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এ সময় গাড়ির ভিতর থেকে ১২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এর মধ্যে আটটি ছিল খোলাভাবে এবং বাকি চারটি বাক্সবন্দি। সাংবাদিকদের জবাবে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান বলেন বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনের স্টিকার এবং নাম ভাঙ্গিয়ে পদ্মার আড়ালে ছিনতাই রাহাজানি দস্যুতা ডাকাতি সহ অপকর্ম করে থাকে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ খান বলেন, বিদেশি ১২টি বিয়ার জব্দ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করে এ ধরনের অপকর্ম চালানো হয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে এবং আইনের মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এব্যাপারে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672