
মোঃ রাশিদুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে এক রাতে ১১টি দোকান ও বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে সংঘবদ্ধ চোরের দল ধারাবাহিকভাবে বাজার এলাকার বিভিন্ন দোকান ও বসতবাড়িতে হানা দিয়ে নগদ অর্থ, পণ্যসামগ্রীসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

চুরি হওয়া দোকান ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-
আসাদুল তালুকদারের মিল ও সার-কি’টনা’ষকের দোকান
সালাউদ্দিন মৃধার মুদি ও মনোহারী দোকান
মালেক মৃধার মুদি দোকান
জাকির ডাক্তারের ফার্মেসি
গণেষ দাসের মুদি দোকান
আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান
আবদুর রহিমের সিমেন্ট দোকান
ফোরকান তালুকদারের বিকাশের দোকান
হালিম হাওলাদারের বসতবাড়ি
তাতেরকাঠী রাস্তার মাথা এলাকার দুটি মুদি-মনোহারী ও চায়ের দোকান

এ ঘটনায় পুরো বাজারজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এরকম বড় ধরনের চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আসাদুল ইসলাম বলেন, “সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাদক সহজলভ্য হয়ে উঠেছে। নেশাপানকারীদের এর সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জামান সরকার জানান,
“ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”