
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল প্রতিনিধিঃ
আজ ৩ আগষ্ট ২৫ রোজ রবিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে ঘাটাইল উপজেলার মাসুয়া বিলে চায়না জালের ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে প্রায় ১২০টি চায়না জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৩-৪ লাখ টাকাএবং একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন জনাব মো.আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘাটাইল,টাঙ্গাইল। এ সময় উপস্থিত ছিলেন জনাব মো.আতিয়ার রহমান উপজেলা মৎস্য কর্মকতা (অ:দা:)ও থানা পুলিশের সদস্য এবং মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। অভিযান অব্যাহত থাকবে।