
ফরিদপুরের নগরকান্দায় পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে মারপিট ও নগদ অর্থ এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইন পুর গ্রামের মোঃ রেজাউল মিয়াকে সোমবার প্রতিপক্ষের লোকজন হত্যার উদ্যেশ্যে মারপিট ও নগদ অর্থ এবং তার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এব্যাপারে মোঃ রেজাউল মিয়ার স্ত্রী মোছাঃ তানিয়া আক্তার দশ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তানিয়া আক্তার উল্লেখ করেন।
আমি মোছাঃ তানিয়া আক্তার (৩২), ভোটার আই ডি নং-৬৯০৭১১১৪৭৭ স্বামী-মোঃ রেজাউল মিয়া সাং-আইনপুর, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, আসামী ১। মোঃ মতিন শেখ (৫৫), ২। মোঃ আবু কালাম শেখ (৪৫), ৩। মোঃ বাতেন শেখ (৫০), সর্ব পিতা-মৃত ছামাদ শেখ ৪। মোঃ নাইম শেখ (২২), পিতা-মোঃ মতিন শেখ ৫। মোঃ সেলিম শেখ (২৮), পিতা-মোঃ বাতেন শেখ ৬। মোঃ শাহিদ শেখ (৫৫), পিতা-মৃত আলেম শেখ ৭। মোঃ শাকিব শেখ (২৩), ৮। মোঃ রাকিব শেখ (২৫), ৯। মোঃ শাকিল শেখ (২০), ১০। মোঃ আসিব শেখ (১৮), সর্ব পিতা-মোঃ শাহিদ শেখ সর্ব সাং-আইনপুর, থানা-নগরকান্দা, জেলা-ফরিদ পুরগণ আমার পাশা-পাশি বাড়ীর বাসিন্দা। আসামীদের সহিত আমার স্বামীর বাড়ীর জায়গা ভোগ দখল নিয়া পূর্ব হইতে শত্রুতা কোন্দল চলিতে থাকে। আসামীরা এই জের ধরিয়া বিভিন্ন সময় আমার স্বামীসহ পরিবার বর্গের সদস্যদের মারপিট খুন জখম করার ভয়ভীতি হুমকি প্রদান করে। আমার স্বামী রেজাউল মিয়া ইং ০৪/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.২০ ঘটিকার সময় বিনোকদিয়া বাজার হইতে ভ্যানযোগে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় আসামী আবু কালামের বসত বাড়ী সংলগ্ন উত্তর পাশে পাকা রাস্তায় পৌছিলে সকল আসামীরা পূর্ব শত্রুতার জের ধরিয়া পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি সোঠা, চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া বে-আইনী জনতাবদ্ধে আমার-স্বামীকে গতিরোধ করিয়া টানা হেচড়া করিয়া রাস্তায় নামাইয়া অর্তকিত ভাবে আক্রমন করে। ৬নং আসামী শাহিদ শেখ অন্যান্য আসামীদের হুকুম দেয় যে, শালার বেটাকে মারপিট করিয়া কোপাইয়া খুন কর মামলা মোকদ্দমা হয় আমি বুঝব। এই হুকুম পাইয়া ৪নং আসামী নাইম শেখ তাহার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আমার স্বামী রেজাউল মিয়াকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ দিলে উক্ত কোপ আমার স্বামী মাথার বাম পাশে লাগিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। ২নং আসামী আবু কালাম শেখ তাহার হাতে থাকা চাপাতি দিয়ে আমার স্বামী রেজাউল মিয়াকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ দিলে উক্ত কোপ আমার স্বামী রেজাউল মিয়ার মাথার তালুতে লাগিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। ৭নং আসামী শাকিব শেখ তাহার হাতে থাকা রামদা দিয়ে আমার স্বামী রেজাউল মিয়াকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ দিলে উক্ত কোপ আমার স্বামীর বাম কানের উপরে লাগিয়া রক্তাক্ত কাটা জখম হয়। আমার স্বামী জখমী অবস্থায় রাস্তায় পড়িয়া গেলে ৮নং আসামী রাকিব শেখ তাহার হাতে থাকা লাঠি দিয়ে আমার স্বামীকে এলোপাথারী ভাবে মারপিট ও বারি মারিয়া পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা রক্ত জমাট জখম করে এবং আমার স্বামীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন মূল্য ১,৬০,০০০/-(একলক্ষ ষাট হাজার) টাকা নিয়া যায়। ৩নং আসামী বাতেন শেখ তাহার হাতে থাকা লোহার রড দিয়ে আমার স্বামী রেজাউল মিয়াকে এলোপাথারী ভাবে মারপিট ও বারি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং আমার স্বামীর নিকট থাকা ব্যবসায়িক নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা নিয়া যায়। ১নং আসামী মতিন শেখ আমার স্বামী রেজাউল মিয়াকে গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যা করার চেষ্টা করে। অন্যান্য আসামীরা আমার স্বামী রেজাউল মিয়াকে লাঠি সোঠা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট ও বারি মারিয়া পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমার স্বামী জখমী অবস্থায় শোর চিৎকার দিলে আশ-পাশ হইতে সাক্ষী ১। মোঃ আছাদ মিয়া (৪০), পিতা-মোঃ জাফর মিয়া ২। মোছাঃ চম্পা বেগম (৩০), স্বামী-মোঃ আছাদ মিয়া ৩। মোঃ আবু তালেব মিয়া (৪০), পিতা-মোহাম্মদ আলী মিয়া সর্ব সাং-আইনপুর,থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুরগণসহ লোকজন আগাইয়া আসিয়া আমার স্বামীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। আসামীরা আমার স্বামীকে সাক্ষীদের মোকাবেলায় প্রকাশ্য হুমকি দেয় যে, ঘটনার বিষয় আইনের আশ্রয় নিলে খুন করিয়া ফেলিবে। সাক্ষীদের সহায়তায় আমার-স্বামীকে জখমী অবস্থায় উদ্ধার করিয়া দ্রুত চিকিৎসার জন্য নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া ভর্তি করিলে আমার স্বামীর অবস্থায় আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672