
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল
টাংগাইলের ঘাটাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দুপুর ১২ টার দিকে বিএনপির উদ্যোগে হাই স্কুল খেলার মাঠ থেকে বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ সময় সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাঈনুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।