
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুথানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় মিছিল।
মঙ্গলবার বিকাল ৩ টায় নগরকান্দা পেট্রোল পাম্প চত্বর থেকে বিজয় মিছিল শুরু করে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিজয় মিছিলের নেতৃত্ব দিয়ে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহকারী এটর্ণি জেনারেল এ্যাডঃ জুয়েল মুন্সি সুমন, ঢাকা উত্তর যুবদলের সাবেক রুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, জারিস মাতুব্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, মিরান হোসেন, জামাল হোসেন, শ্রমিক দল নেতা মাসুদুর রহমান মাসুদ, ওলামা দল নেতা মজিবুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, এক বছর আগে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে দেশ ত্যাগ করলে দেশ কলঙ্ক মুক্ত হয়। কিন্তু তার দোসররা দেশে এখনও রয়ে গেছে। তাদেরকে প্রতিহত করে দেশ ছাড়তে বাধ্য করতে হবে। বিএনপি সরকার গঠন করে দেশের জনগনের কল্যাণে কাজ করতে উদগ্রীব হয়ে বসে আছে। আগামী নির্বাচনে ধানের শীষে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
এর আগে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে অনুরূপ ঐতিহাসিক গণ অভ্যুথানের বিজয় মিছিল বের করে আলোচনা সভা করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নগরকান্দা উপজেলা শাখার আমীর মাওলানা সোহরাব হোসেন এর নেতৃত্বে সাধারণ সম্পাদক ফজলুর রহমান এর সঞ্চালনায় সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।