
স্টাফ রিপোর্টার, মোঃ সাহাদাত হোসেনঃ
মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা ভাংগা পৌর শাসক মোঃ মিজানুর রহমান। স্থানীয় জনগণের কল্যাণে সরকারি নিয়ম-কানুন মেনে নানাবিধ প্রতিকূলতা পেরিয়ে একের পর এক সাহসী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে থাকেন তিনি। একই সঙ্গে উপজেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকারে ও স্বপ্ন বাস্তবায়নেও দিনরাত কাজ করে চলেছেন ইউএনও পৌর শাসক মিজানুর রহমান। ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার এক যুগেরও বেশি সময় ধরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, উপজেলার বিভিন্ন স্থানের খাস ও সরকারি সম্পত্তি উদ্ধার, উন্মুক্ত ইজারার মাধ্যমে খাস পুকুর লিজ দেওয়া, জাতীয় দিবসগুলো অনাড়ম্বরভাবে উদযাপন করেছেন ইউএনও মিজানুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রশংসায় ভাসছেন ইউএনও মিজানুর রহমান । ছড়িয়ে পড়েছে ইউএনওকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা নানান জনের ছবি ও শুভেচ্ছা বার্তা।একজন দেশপ্রেমিক, চৌকস, দক্ষ, নিরহংকারী, বিনয়ী ও সদালাপী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তানোরের ইতিহাসে চির স্বরণীয় বরণীয় হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান স্যার। ইউএনও মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সর্বদা নিয়ম মেনে পালন করে যাচ্ছি। অন্যায়ের কাছে কখনও মাথা নত করিনি আর করবো না। আমি শুধু দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করেছি মাত্র। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। ভাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি রইল অনন্তকাল গভীর ভালবাসা ও প্রাণঢালা অভিনন্দন।কালা মৃধা ইউনিয়ম পরিষদের ভারপ্রাপ্ত (প্যানলেন) চেয়ারম্যান মোঃ আসলে উন্নতদের বলেন বর্তমান ইউনো মহোদয় একটি আদর্শ মানবিক অফিসার তার কাছে যতবার গিয়েছি ততোবারই সম্মানের সাথে কাজ করে দিয়েছেন, একই ইউনিয়নের আরশা গ্রামের সাদ্দাম মাতুব্বর বলেন ভাঙ্গা উপজেলার বর্ষার কোন মানুষকেই অবমূল্যায়ন করেন না আমি একজন কৃষক মানুষ আমার সাথে যে সুন্দর আচরণ করছে আমি জীবনে কোনদিনই তার কথা ভুলতে পারব না, সাদ্দাম মাতব্বর আরো বলেন আমাদেরকে স্যারের সামনে বসিয়ে যথেষ্ট আপন করেছে বিগত দিনে কোনদিন উপজেলায় গিয়ে আমরা চেয়ারে বসতে পারিনি বিশেষ করে আমরা লুঙ্গি পরা মানুষ তার দরজায় যেতে ভয় পেতাম, বর্তমানে রড়ো স্যারের কাছেসকল মানুষ কাছে যেতে পারে, স্যারের কাছে গরীব অসহায় মানুষ তাদের অভাব অভিযোগ দুঃখ দুর্দশা এর কথা বলতে এবং স্যার খুব মনোযোগ দিয়ে শুনে, আলগী ইউনিয়নের সোনা খোলা গ্রামের গরীব কৃষক রাজ্জাক খুব আবেক বলতে ছিলো চোখে চোখ পরতে দেখি চোখে ছল ছল করে জলে ঝরতে ছিলো জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙ্গে পরল আমার জীবনে কোন দিন উপজেলা থেকে কোন আর্থিক সহযোগিতা পাই নাই আমি এ-ই স্যারের কাছ থেকে নগদ টাকা পেয়েছি, সেই দিন আমার ঘরে কোন খাবার ছিলো না আল্লাহ কাছে বলবো বড়ো স্যার যেন আরো বড়ো সরয়ার হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672