
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত। আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট ২০২৫) সকাল আটটার দিকে ধনবাড়ী উপজেলার নল্লার বটতলা বাজারে এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো – জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলী ছেলে আল-আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল ( ৩২)।