
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনের সম্ভাব্য বিএনপি দলীয় প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে পথসভা করেন। তারই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় তিনি আলফাডাঙ্গা সদর বাজার অনির্বাণ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এ
পথসভায় বক্তব্য রাখেন ।
পথসভায় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
পথসভায় মনিরুজ্জামানের সঙ্গে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, দাদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাবের আলী বিশ্বাস, গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবিদ মোস্তফা তাজ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতা লায়ন মাসুদ পারভেজ, পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম শিকদার ও বিএনপি নেতা মোঃ আতিকুল্লাহ আতিকসহ স্থানীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভা সঞ্চালনা করেন লায়ন মাসুদ পারভেজ।
পথসভা শেষে মনিরুজ্জামান আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল এবং আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।