
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গা চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০-আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব আলফাডাঙ্গার আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব আলফাডাঙ্গার সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব আলফাডাঙ্গার সম্মানিত সভাপতি শাহীনুর রহমান (শাহীন) দৈনিক আমার সংবাদ, সাংগঠনিক সম্পাদক বুখারী মল্লিক দৈনিক গোয়েন্দা সংবাদ,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাজনীন সাপ্তাহিক ফাতেয়াবাদ, দপ্তর সম্পাদক জাফর আলী দৈনিক স্বদেশ বিচিত্রা,কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম সাপ্তাহিক বোয়ালমারী বার্তা,কার্যকারী সদস্য মুরাদ হোসেন প্রতিনিধি সহ আরো অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিক কে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।