
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, (টাংগাইল) প্রতিনিধিঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ঘাটাইলের সর্বস্তরের সাংবাদিকরা।
১০ আগষ্ট রোববার সকাল সারে ১১ টায় টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের পাশে ঘাটাইল উপজেলা পরিষদ গেইটে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ( আজকের পত্রিকা) , সিনিয়র সাংবাদিক খান ফজলুর রহমান ( যুগান্তর), মোঃ নজরুল ইসলাম চান (বাংলাদেশ টু ডে) প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন ঘাটাইলে কর্মরত ৩০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক।
সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন বলেন, দেশের সাংবাদিকদের উপর ক্রমাগতভাবে মামলা, নির্যাতন, মারপিট, হত্যার ঘটনা দেশ-বিদেশে, বাংলাদেশ সরকারের আইনের শাসন ও ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি দ্রুত সময়ে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন।
সাংবাদিকখান ফজলুর রহমান দেশে ঘটে যাওয়া সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন সাংবাদিকরা এভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চলতে থাকলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ভেঙে পড়বে।
সাংবাদিক মোঃ নজরুল ইসলাম চান সাংবাদিক সুরক্ষা আইন ও বেতন ভাতা, বীমা সহ সকল সুযোগ-সুবিধার আইন দ্রুত প্রনয়ণ ও কার্যকর করার দাবি জানিয়ে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন।