
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় গাজীপুরে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মম ভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষিত ও সাংবাদিকদের নামে মিথ্যা- ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার নিশ্চিত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনে নগরকান্দায় কর্মরত সাংবাদিক বৃন্দা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন।
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বিলায়েত হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, মাই টিভি জেলা প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকীব, দৈনিক বর্তমান কথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি মিজান বাবু, মনিরুজ্জামান তুহিন, মিজানুর রহমান মোল্যা, মিজানুর রহমান মিজান, মশিউর রহমান মিন্টু, সাইফুল ইসলাম সাইফ, আরিফুজ্জামান হিমোন, জাকির হোসেন জাকারিয়া, রেজাউল করিম সেলিম, শাহজালাল, সেলিম সরদার প্রমুখ।
গত শুক্রবার গাজীপুরে পেশাগত দ্বায়িত্ব পালন করার সময় সন্ত্রাসী কর্মকান্ডের ছবি ধারণ করতে গেলে সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে।
এর প্রতিবাদে সারাদেশেই বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে নগরকান্দায় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।