
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী: মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পটুয়াখালী কেন্দ্রীয় কবরস্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের চতুর্থ দিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল থেকে জেলা ছাত্রদলের নেতৃত্বে পরিচালিত এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ, সাধারণ সম্পাদক খলিল হোসেন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেওয়ামুল ইসলাম, এবং উপজেলা ছাত্রদল নেতা সানজিদ খান, সহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। শুধু কবরস্থান নয়, ভবিষ্যতেও জনকল্যাণমূলক যেকোনো কাজে ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখতে বদ্ধপরিকর।