
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে বরগুনার আমতলীতে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে শপথ গ্রহণ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মধ্যে ব্যাগ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ টায় আমতলী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের পর শপথ বাক্য পাঠ করা হয়। শপথে বলা হয়েছে, “আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, দেশের প্রতি অনুগত থাকবো। জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকবো। যুবসমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করবো। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হবো। দেশকে ভালোবাসবো। দেশের মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। অন্যায় ও দুর্নীতি করবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি।”
এ সময়ে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মো : তারেক হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিসুর রহমান, সমবায় অফিসার আজাদুর রজমান, সহকারী যুব উন্নয়ন অফিসার মিলন চন্দ্র,
আমতলী পৌর বিএনপি’র সদস্য সচিব মো: জালাল আহমেদ খান, যুব সংগঠক এডভোকেট আওলাদ হোসেন, ইকবাল তালুকদার।
চ্যানেল আমতলীর ব্যবস্হাপনা পরিচালক মো: সাইফুল্লাহ্ নাসির, সমকাল প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক জনকন্ঠের নিজস্ব প্রতিনিধি হোসাইন আলী কাজী, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: জয়নুল আবেদীন, আমতলী সাংবাদিক ঐক্য পরিষদের সহ সভাপতি জিয়া উদ্দীন সিদ্দিকী, আমতলী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ, এম দেলোয়ার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়মন, আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম সুমন রশিদ, মফস্বল সাংবাদিক ফোরাম এর উপজেলা সভাপতি মোঃ মনির হোসেন, প্রেস ফোরামের সভাপতি শাওন খান সহ যুবক – যুবতি, শিক্ষক, ছাত্র ছাত্রী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠন ভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মধ্য টেপুরা জনতা ক্লাব, শহীদ দুলাল স্মৃতি সংসদ, আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশন, উদয়ন যুব সংঘ ও পাঠাগার।