
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইলের মধুপুর উপজেলায় বেরিবাইদ ইউনিয়নে মাগনিত নগর গ্রামে একটি আনারস বাগানে অবাক করা ফলন হয়েছে। একটি আনারস গাছে সাধারণত একটি বা দুটি আনারস ধরে। কিন্তু একটি গাছে ১০টি আনারস ফলের দৃশ্য বিরল এবং আকর্ষনীয়। এমন সাধারণ দৃশ্য সাধারণত দেখা যায় না।
মধুপুর বেরিবাইদ ইউনিয়নের মাগনিত নগর গ্রামের মোঃ জুলহাস উদ্দিনের আনারস বাগানে একটি আনারস গাছে ১০টি আনারস ধরেছে। যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। আনারস গাছটি দেখার জন্য প্রচুর লোকের সমাগম হচ্ছে।বিভিন্ন এলাকা থেকে এই আনারস বাগানে লোক ভীড় করছে দেখার জন্য। আনারস গাছ ও ফলের দৃশ্য বিরল ও আর্কশনীয় সৌন্দর্য।