
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় গাজীপুরে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মম ভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষিত ও সাংবাদিকদের নামে মিথ্যা- ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার নিশ্চিত করার দাবীতে রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ।
বুধবার সকালে নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সামনে নগরকান্দায় কর্মরত সাংবাদিক বৃন্দরা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন।
নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বিলায়েত হোসেন লিটন, রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিস, মাই টিভি জেলা প্রতিনিধি শফিকুল খান জনি, সদস্য মোঃ নাসির হোসেন, ফয়সাল হোসেন, স্টার নিউজ জেলা প্রতিনিধি আরিফুজ্জামান হিমোন, গোলাম মোস্তফা।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি মিজান বাবু, মিজানুর রহমান মোল্যা, নিজাম নকীব, তৌহিদুর রহমান তুহিন, জাকির হোসেন জাকারিয়া, কবিরুজ্জামান সাহেব, শাহজালাল, প্রসেনজিৎ, রুবেল চোকদার, সেলিম সরদার, লিটন খান, নজরুল ইসলাম, প্রমুখ।
গত শুক্রবার গাজীপুরে পেশাগত দ্বায়িত্ব পালন করার সময় সন্ত্রাসী কর্মকান্ডের ছবি ধারণ করতে গেলে সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে।
এরই প্রতিবাদে সারাদেশেই বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।