
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাধুর গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও ভূমিদাতা মোস্তাফিজুর রহমান লুৎফর স্যারের আজ ১৪ই আগষ্ট ২০২৫ইং তৃতীয় মৃত্যুবার্ষিকী।
তিনি দীর্ঘ দিন ডায়বেটিস, কিডনি ও বার্ধক্যজনিত নানা রোগে ভোগে ২০২২ সালের ১৪ আগষ্ট মৃত্যু বরণ করেন।

শিক্ষকতা পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মিয় কাজের সাথে ছিলেন। তিনি শ্রেণি সচেতনতায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ঘাটাইলে ৫৬ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আন্দোলন সংগ্রামে প্রথম সারির নেতা ছিলেন। ঢাকায় প্রতিটি আন্দোলনে তিনি মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
মহান আল্লাহ তাকে বেহেশত নসীব করুন আমীন।