
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সর্বাত্মক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে দলের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের সাথে নিবিড় যোগাযোগ রেখে সক্রিয় থাকতে হবে।”
কর্মী সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব ফরাজী এবং সহ-অর্থ বিষয়ক সম্পাদক অলিউল ইসলাম রিয়াজ।
অনুষ্ঠানে বাউফল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রতিশ্রুতি দেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672