
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতু সংলগ্ন স্থানে সাকুরা পরিবহনের বাসচাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামের গণেশ হাওলাদারের ছেলে শুভ হাওলাদার চুনাখালী সেতুর কাছে একটি বাড়িতে নির্মাণ কাজ করছিলেন। দুপুরে সড়কের পাশে রাখা বালু আনতে গেলে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তুপের ওপর উঠে পড়ে। এতে শুভ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আমতলী থানা পুলিশ ও আমতলী ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. লুনা বিনতে হক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, শুভকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
নিহতের শ্যালক বিধান গাইন বলেন, শুভ দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক রাজ মিস্ত্রীর কাজ করতেন। সেদিনও কাজের জন্য বালু আনতে গিয়ে সাকুরা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672