
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল)
বিলাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি প্রতিনিধি
শুক্রবার (১৫ই আগস্ট) ২০২৫ সন্ধা ৭:০০ ঘটিকায় বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশের সাবেক প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি বাজার জামে মসজিদে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিলাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আঃ বারেক, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ছগির হোসেন, সঞ্চালনায় যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোবারক খাঁ ও আরো উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বদ্ধপরিকর। আমরা তাঁর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি।