
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংসের লক্ষে সারাদিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।
জব্দকৃত জালের বাজারমূল্য আনুমানিক ১৫/২০ লাখ টাকা।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে উপস্থিত সকলের সামনে জন্য জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল আবরারের আয়োজনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দবির উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, চায়না দুয়ারী জাল মাছের প্রজনন ও জলজ পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের জন্য থাকছে জেল-জরিমানার ব্যবস্থাও।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল আবরার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অবৈধ জাল নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। জেলেদের সচেতন করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালীন ব্যাস্ততার কারনে অভিযানে দু একদিন বিলম্বিত হয়েছে। এখন থেকে নিয়মিত এ অভিযান চলবে।