
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল)
বিলাইছড়ি উপজেলা (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
আজ রবিবার (১৭ই আগস্ট) ২০২৫ইং সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলাধীন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে জনপ্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধি , হেডম্যান, কার্বারী, চকিদার, দফাদারকে নিয়ে মত বিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান, বাজার কমিটির প্রতিনিধি, জনপ্রতিনিধি, হেডম্যান ও কার্বারী ইউনিয়ন পরিষদের চকিদার, দফাদার, অংশ নেন।
এ সময় ইউপি চেয়ারম্যান সকলের উদ্দেশ্য বলেন বিভিন্ন ভাবে কে বা কাহারা গুজব ছড়িয়ে বিলাইছড়ি একমাত্র বাজার বন্ধের দিকে দাবিত হয়। যার ফলে ফলসূতে দুই সপ্তাহে সাপ্তাহিক বাজার না হওয়ায় আনুমানিক এক কোটি টাকা লেনদেন বন্ধ ছিলো। তাই গুজবে কান না দিয়ে উপস্থিত সকলকে যারযার স্থান থেকে ক্রেতা-বিক্রেতাকে বাজারে আসার পরামর্শ দিতে বলেন। আরও বলেন দ্রব্যমূল্যর সমস্যা হলে বাজার কমিটি দেখবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।