
স্টফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের আড়ু য়াকান্দি পশ্চিম পাড়া অধ্যাপক কবি সাহিত্যিক সুশান্ত দত্তের সঞ্চালনায় অধ্যক্ষ শ্রী অনিল চন্দ্র দত্তের সার্বিক তত্ত্বাবধানে শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবা মন্দির দত্ত ভবনে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হয়।

এ-উপলক্ষ্যে দিবসের শুভ অধিবাস, পূজার্চণাসহ পবিত্র গীতা পাঠ করেণ পাঠক শ্রী কৃষ্ণ কান্ত হালদার, জন্মাষ্টমীর তাৎপর্য শীর্ষক ভাগবতীয় আলোচনা করেণ, মন্দিরের সেবাইত পার্থ সারথী গীতা স্কুলের অধ্যক্ষ শ্রী অনিল চন্দ্র দত্ত, ধর্মীয় সংগীত পরিবেশন করেণ শ্রী দেবেন্দ্রনাথ বাগচি ও অন্যান্য শিল্পীবৃন্দ।ভোগারতি শেষে উপস্থিত বৈষ্ণব ভক্তদের অন্ন প্রসাদ বিতরণ করা হয়।

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে খুবই অসুস্থ সইফ উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃনাল গাইন বলেন আজকের এই দিনটি সনাতন ধর্মের একটি স্মরণীয় বরনীয় দিন সনাতন ধর্মকে উজ্জীবিত করার জন্যই ভাব গম্বীদের মধ্য দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়, ভক্তদের প্রসাদ বিতরণ বিভিন্ন ধর্মীয় সংগীত আলোচনা সভা করা হয়।