
মোঃসোহরাব হেসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা বটিয়াঘাটা থানার ১নং জলমা ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ (৩০কেজি) চালের কার্ড যাচাই বাচাইয়ে অনিয়মের অভিযোগ করেন বাদ পড়া অসহায় গরিব আবেদন কারীরা।
এবিষয়ে গত ইং ১১/০৮/২০২৫ তারিখ রোজ সোমবার খুলনা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগ সুত্রে জানাযায়,গত ১৫/০৭/২০২৫ তারিখ গোপনে বিকাল ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ট্যাগ অফিসার আবুবকর মোল্লা ইউপি মেম্বারদের যাচাই বাচাই করে তালিকা দিতে বলেন। ইউপি মেম্বাররা তড়িঘড়ি করে তাদের মত করে তালি প্রস্তুত করে ট্যাগ অফিসারের নিকট জমা দেন। যার ফলে বাদ পড়েছে অনেক অসহায়রা,আর নাম আছে অনেক স্বচ্ছল আবেদন কারীদের। এ বিষয় ইউপি মেম্বার আলম হাওলাদার জানান,ট্যাগ অফিসার আমাদের বেলা ২ টা থেকে রাত ১২ টার মধ্যে তালিকা দিতে বলেন। আমি যাদের চিনি তাদের মধ্যে থেকে নাম দিয়েছি এর পরে গড়ে নাম দিয়ে তালিকা জমা দিয়েছি। ইউনিয়নের ১.২.৩ নং মহিলা মেম্বার পিয়ারা বেগম বলেন,আমি মেম্বার হিসেবে ১৫ তারিখ রাতের আগে জানতে পারিনি যে, আমার এই ওয়ার্ড গুলোতে কারা আবেদন করেছে। সকালে আমাকে সচিব ফোন করে বলে যে, চালের কার্ডের মিটিং আছে, বিকালে আসবেন।
আমি এসে অনলাইন তালিকা চাইলে রা ৮ টার দিকে আমাকে তালিকা দেয়া হয়েছে।এর আগে তালিকা চাইলে আমাকে দেয়া হয়নি।তখন আমি বললাম এই সময়ের মধ্যে কিভাবে আমি যাচাই বাচাই করবো। এখানে পিতার নাম দেয়,কার পিতার নাম কি তা জানিনা।তবে যে কয়জন চিনি তাদের নাম দি। বাকি নাম ট্যাগ অফিসার দিয়ে নিয়েছে। এর আগে তালিকা চাইলে আমাকে দেয়া হয়নি।
ট্যাগ অফিসার বলেন, আমাকে উপজেলা নির্বাহী অফিসার স্যার জানান, বিকালে ১নং জলমা ইউনিয়ন পরিষদের ভিডাব্লিউবি কার্ডের যাচাই বাছাই করে রাত ১২ টার মধ্যে অনলাইন করতে হবে, তা না হলে ঐ ইউনিয়ানের সকল কার্ড বাতিল হয়ে যাবে। আমি বললাম,”এই সময়ের মধ্যে কিভাবে যাচাই বাচাইয় করে অনলাইন করবো। সে বললো আপনি যেভাবে পারেন সেভাবে করেন। “উপজেলা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার নবনীতা এবিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা তান্নি বলেন, “এবিষয়ে কোন অভিযোগ আসলে আমরা ব্যাবস্থা নেব। “সরকারী বিধি মোতাবেক প্রতিটি আবেদন কারীর বাড়ি বাড়ি যেয়ে সড়জমিনে তদন্ত করার বিধান ও তুলনামূলক বেশী অসচ্ছল ও অসহায় তাদের অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত বিধান থাকলেও এসব বিধানের তোয়াক্কা না করেই তালিকা প্রস্তুত করা হয়। যথাযথ কর্তৃপক্ষের কাছে উপযুক্ত সুবিধা ভোগীদের দাবি, যাতে পুনরায় আবেদন করীদের বিষয় তদন্ত করে তুলনামুলক বেশী অসচ্ছল ও অসহায় আবেদন কারীরা যাতে ফানাল তালিকায় অন্তর্ভুক্ত হয়।