
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। (সোমবার ১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মাসুদ রানা, মৎস্য চাষী ও বিভিন্ন গনমাধ্যমকর্মী বৃন্দ।