
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় দিকনির্দেশনা মূলক সার্বিক বিষয়ের উপর বক্তব্য রাখেন কালমৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল মাতুব্বর, বক্তব্যের মধ্যে ছিল হাট বাজারের পায়রা নিশ্চিতাকরণ, রাস্তাঘাট উন্নয়ন, বাজার পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে স্কুল চলাকালীন সময় ইভটিজিং উশৃংখল বহিরাগতদের বিদ্যালয়ের সামনে ঘোরাফেরা সম্পূর্ণভাবে নিষেধ।
বক্তব্য রাখেন ইউ পি সদস্য মোহাম্মদ বাদল হোসেন, ইউপি সদস্য আজগার আলী বয়াতি, ইপি সদস্য সোলেমান মাতুব্বর, ইউপি সদস্যকামরুজ্জামান খলিফা সহ প্রমুখ|