
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করছে (২৭ বিজিবি) মারিশ্যা জোন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৯ আগস্ট মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল ৯৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ১,৪২,৫০০/- (এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672