
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে বুধবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় বেসরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ(এন.এস.এস) এর বাস্তবায়নে সাইক্লোন রেডিনেস কমিউনিটি প্রিপারেডনেস (সি. আর.সি.পি) প্রকল্পের অবহিত করন সভা এন.এস.এস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো:রোকনুজ্জামান খান।
বিশেষ অতিথি ছিলন আমতলী সরকারী কলেজের (অবঃ) অধ্যাপক মো: আনোয়ার হোসেন আকন, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর উপ-পরিচালক (সি.পি.পি)মো: আসাদুজ্জামান আসাদ,উপজেলা শিক্ষা অফিসার মো: শফিউল আলম,উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, সাংবাদিক মো: রেজাউল করিম,জাকির হোসেন, একেএম খায়বুল বাশার বুলবুল,হায়াতুজ্জামান মিরাজ, আবু সাইদ খোকন প্রমুখ।
সভায় সরকারী বেসরকারী কর্মকর্তারা অংশগ্রহন করেন। অবহিত করন সভায় উপজেলার দূর্যোগপ্রবন এলাকা ১নং গুলিশাখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৫টি সাইক্লোন শেল্টার মেরামত, দুর্যোগকালীন সময়ে নারী পুরুষ ও বয়স্ক প্রতিবন্ধী মানুষরা যাতে সুন্দর ভাবে আশ্রয় নিতে পারে সে বিষয় কাজ করার বিষয় অবহিত করেন।