
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি এবং ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক আপোষনামায় সই নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী জেসমিন আক্তার।
সোমবার (১৮ আগস্ট)বিকেলে মধুপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মধুপুর পৌর শহরের চাড়ালজানী এলাকার আঃ জলিলের মেয়ে জেসমিন আক্তার অভিযোগে বলেন, আমার স্বামী উপজেলার আউশনারা ইউনিয়নের শিবরামবাড়ী এলাকার ট্রাক ড্রাইভার শাহ আলমের হেলপার হিসেবে কাজ করতেন। সে সুবাদে ড্রাইভার শাহ আলমের আমাদের বাড়িতে যাওয়া আসা ছিলো। সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার শারীরিক মেলামেশা করে। সর্বশেষ গত ১৯ জুলাই আমাকে বিয়ের করবে বলে আমার স্বামীকে ডিফোর্স দেওয়ায় এবং কাজী অফিসে থাকতে বলে সে পালিয়ে যায়।
আমি নিরূপায় হয়ে গত ৩০ জুলাই টাঙ্গাইল বিজ্ঞ আদালতে একটি মামলা করি। বর্তমানে আসামীপক্ষ মামলা তুলে নেয়ার জন্য আমার বাড়িতে এসে হুমকী দিচ্ছে এবং দুই দিন আগে লোকজন দিয়ে আমার কাছ থেকে জোরপুর্বক আপোষনামায় সই নিয়েছে এবং আমাকে বাড়ি ছাড়তে বলেছে।
এখন আমি আমার এক বছরের মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমেএর সুষ্ঠ বিচার প্রার্থনা করেছেন।