
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বাউফল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় বাউফল পাবলিক মাঠের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির।
এছাড়াও উপস্থিত ছিলেন: বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাদল হাওলাদার, সদস্য সচিব প্রভাষক মো. নাইম শিকদার তারেক, সভাপতি পদপ্রার্থী মো. শাহিন রেজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াজ পঞ্চায়েত ও মো. তৌসিফুর রহমান রাফা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবক দলের অতীত গৌরব, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।