
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোবারক হোসেন মিতুল। বিশেষ অতিথি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাহউদ্দিন আরিফ এবং মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এস এম মহসীন।
সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা। সঞ্চালনায় মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মো ওয়াজেদ মৃধা।