
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের সদরপুর আজ (২১ আগষ্ট) বিকেলে উপজেলার সাতরশি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সুলতানা এবং ফরিদপুর মাকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন এর যৌথ অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৩ মাদকসেবীকে আটক করে। আককৃতরা হচ্ছে খোকন বেপারী, (৪১) পিতা জালাল বেপারী সাং সাত রশি, থানা সদরপুর, মোঃ রাকিব শেখ (২৫) পিতা -মোঃ সোবাহান শেখ, সাং- বাকপুরা, আবুল হোসেন ফকির (২০) পিং জাহিদ ফকির, সাং – ফুলমল্লিক উভয় থানা ভাংগা, ফরিদপুর।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০০/- (একশত) টাকা করে জরিমানাসহ ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।