
নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা বটিয়াঘাটা থানার সুরখালী ইউনিয়নের সুখদাড়া ঝপঝপিয়া/গজালিয়া নদী থেকে ২০-০৮-২৫ তারিখ বুধবার আনুমানিক ২ টার দিকে অজ্ঞাতনামা মাথা বিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় রবিউল নামের এক জেলের জালে অজ্ঞাতনামা মাথা বিহীন লাশ পাওয়া গেলে বটিয়াঘাটা থানা পুলিশ কে অবগত করা হলে স্থানীয়দের উপস্থিতিতে লাসটি উদ্ধার করে বটিয়াঘাটা থানায় রাখা হয়। তার আনুমানি বয়স ৩০/৪০ এর মধ্যে ধারনা করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাসটির পরিচয় সনক্ত করা যায়নি। প্রসাশনের বিভিন্ন টিম পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে। এবিষয়ে বটিয়াঘাটা থানা ডিউটি অফিসার জানান, সুখদাড়া জপজপিয়া নদী থেকে একটি মাথা বিহীন লাস উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করায় এখনো লাসটির মাথা পাওয়া যায়নি। লাসটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এবিষয় মামলার প্রকৃয়া চলমান।