
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরকারি রাস্তার পাশ থেকে অনুমোদন ছাড়াই ১৪টিরও বেশি মূল্যবান কালেক্টর গাছ কেটে প্রায় ৯০ হাজার টাকায় বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একটি চক্র রাস্তার পাশে গাছ কাটাকে উৎসবের মতো পরিবেশে সম্পন্ন করছে বলে জানা গেছে।
বুধবার (২০ আগষ্ট) দুপুরে সরেজমিনে ঘটনাস্থল ঘাটাইলের লোকের পাড়া ইউনিয়নের গরিশ্বর মোর সংলগ্ন সরকারি রাস্তার পাশে গিয়ে দেখা যায়, একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে। গাছের কর্তিত গুঁড়ি এবং পড়ে থাকা ডালপালা ঘটনার সাক্ষ্য দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় রবেল নামের ব্যক্তি তার সহযোগীরা এই সরকারি গাছ কেটে স্থানীয় কাঠ ব্যবসায়ীর নিকট ৯০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,বিনা অনুমতিতে গাছ কাটার ফলে যেমন সরকারের ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে প্রশাসনের কোনও তরফ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, এই অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় সচেতন নাগরিক সমাজকর্মীরা সরকারি সম্পদ রক্ষায় কর্তৃপক্ষের কঠোর নজরদারি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672