
মোঃ সোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ
বটিয়াঘাটার কাজীবাছা নদীতে বাল্কহেডের ধাক্কায় মৎস আহরণকারী ডিঙ্গি নৌকা ডুবিতে ১জন নিখোজ।বটিয়াঘাটা সহকার কমিশনার ভুমির মাধ্যমে জানা যায়, গতকাল রাত আনুমানিক ০৮:০০ টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়ন এর হালিয়া মৌজা ও গঙ্গারামপুর ইউনিয়ন এর কাটামারী মৌজার মধ্যবর্তী স্থান,গোপালখালীর সি পার্ল রিসোর্ট সংলগ্ন কাজীবাছা নদীতে চালনাগামী একটি ফাঁকা বাল্কহেডের ধাক্কায় মৎস আহরণকারী ইঞ্জিন চালিত ডিঙ্গি নৌকা নদীতে ডুবে যায়।মৎস আহরণকারী টলারে থাকা তিনজন জেলের মধ্যে দুইজন সাঁতার কেটে সি পার্ল রিসোর্ট সংলগ্ন কাজীবাছা নদীতে নোঙ্গর করা এম ভি প্রিমিয়ার-০৩ নৌযানে উঠতে সক্ষম হন।বাকি একজন এখনো নিখোঁজ রয়েছেন।নিখোঁজ ব্যক্তির নাম: মিলন শেখ (২৭), পিং: মোঃ বিল্লাল শেখ। ঠিকানা: বুজবুনিয়া গ্রাম, বালিয়াডাঙ্গা বটিয়াঘাটা খুলনা।বটিয়াঘাটা ফায়ার সা্র্ভিস প্রধান জেরি জ্যাক রোজারিও জানান,ইং ২০/০৮/২০২৫ তারিখ রাত ০৮:০০ টার দিকে টলারটি ডোবে ২১ /০৮/২৫ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ০৭.১০ ঘটিকায় ৯৯৯ এর মাধ্যমে অবগত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বটিয়াঘাটা টিম ৭.৩০ এ ঘটনাস্থলে পৌঁছায়।তিনি বিভাগীয় হেড কোয়াটারে জানালে, বিভাগীয় হেড কোয়ার্টার খুলনা থেকে ঘটনাস্থলে এসে ডুবুরি টিম সকাল ০৯:০০টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করেন। অনেক চেষ্টা করেও নিখোজ ব্যাক্তিকে পাওয়া যায়নি। নিখোজ ব্যাক্তির অভিভাবকদের অনুমতিক্রমে বিকেল ০৪:০০ টায় তাদের কার্যক্রম সমাপ্ত করা হয়।তবে ২৪ ঘন্টা অতিবাহিত না হলে লাস ভাসে না।তাই ২৪ ঘন্টা পর সন্ধান পাওয়া যেতে পারে।”ঘটনাস্থলে উপস্থিত ছিলেন,নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যবৃন্দ গ্রামবাসী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।উপজেলা প্রশাসন, বটিয়াঘাটা, খুলনা।ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বটিয়াঘাটা, খুলনা। ডুবুরি টিম, খুলনা বিভাগীয় হেড কোয়ার্টার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, খুলনা।পুলিশ টিম, বটিয়াঘাটা পুলিশ স্টেশন,বটিয়াঘাটা, খুলনা।চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, গঙ্গারামপুর, বটিয়াঘাটা, খুলনা।ঘটনাস্থল থেকে ডুবে যাওয়া টলারটি পাওয়া গেলেও সন্ধান মেলেনি নিখোজ ব্যাক্তির।