
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলা ভাঙ্গা পৌরসভার বাইসা খালি মুন্সিবাড়ি জামে মসজিদটি শত বছরের ঐতিহ্য বহন করে আসছিল, জীর্ণশীর্ণ অবস্থা থেকে পুনরুদ্ধার করে ভাঙ্গা পৌর বিএনরপি সাবেক সাধারণ সম্পাদক মনি মুন্সির সার্বিক তত্ত্বাবধানে মসজিদটি দোতলা ফাউন্ডেশনে আজকে বাদ জুমা উদ্বোধন করেন |
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলি আরশাব নান্নু , বিএনপি নেতা এম এম হোসাইন, ভাঙ্গা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মুন্সী ভাঙ্গা উপজেলা বিএনপি নেতা তৈমুর লং,ভাঙ্গা উপজেলা বিএনপি নেতা ছোট্টু,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বিল্লাল ভাঙ্গা উপজেলা সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ, ভাঙ্গা উপজেলা বিএনপি নেতা সৈয়দ গোলাম কোবির, ভাঙ্গা পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আরিফ তালুকদার, ভাঙ্গা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাফফর মুন্সি, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, যুবদল ছাত্রদল বিভিন্ন সংগঠনের নেতা কর্মী|