
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল প্রতিনিধিঃ
২১/০৮/২৫ খ্রি(বৃহস্পতিবার) ঘাটাইল উপজেলায় ৩টি হাসপাতাল ও ক্লিনিককে ( কমফোর্ট হসপিটাল, মা ক্লিনিক ও লাইফ কেয়ার হাসপাতাল) বিভিন্ন অনিয়মের অভিযোগে মেডিক্যাল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ,১৯৮২ অনুযায়ী ১৫,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় বিভিন্ন অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মো আবু সাঈদ। এসময় মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ নাঈম সরকার ও স্যানিটারী ইন্সপেক্টরসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোবাইল কোর্টকে সহায়তা করেন।