
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় নিউ লাইল্যাঘোনা সরকারি প্রাঃ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাদের আলতাফের সঞ্চলনায় বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল হক।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ আবদুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কপিল উদ্দীন, বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোনাফ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অতিথিবৃন্দ বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভার শেষে ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ঘোষণা করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672