
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখা’র নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকার জনগণের অন্যতম মৌলিক অধিকার। দেশের সাধারণ মানুষ কোনো ধরনের ভয়-ভীতি, প্রভাব কিংবা চাপ ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের মতামত প্রতিফলিত হবে এবং যোগ্য নেতৃত্ব উঠে আসবে। নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ নিরাপদে স্বাধীন ভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হলে দেশে গণতন্ত্র সুসংহত হবে, নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল হবে। তিনি শুক্রবার( ২২ আগষ্ট)বিকেল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখা’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে রানীগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন রানীগঞ্জ বাজার আমাদের এলাকার অর্থনীতি ও সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী কেন্দ্র। দুঃখজনক হলে ও সত্য রানীগঞ্জ বাজার আজ তা তার পূর্বের অবস্থান হারিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে ইনশাআল্লাহ এই বাজারকে পুরাতন ঐতিহ্য ও সৌন্দর্যের রূপে ফিরিয়ে আনা হবে। উন্নত অবকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক সুবিধা সংযোজনের মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য একটি নিরাপদ ও আকর্ষণীয় বাজার হিসাবে গড়ে তোলা হবে। রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজি মোঃ চান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কয়েছ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহিন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা সুজাত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ, হাজি আব্দুস সোবহান, উপজেলা যুবদলের সদস্য সচিব জুবেদ আলী লকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ হারুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুন নূর, ফখরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি বেলাল আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন ছাত্রদল নেতা হাম্মাদ সানী।