
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় পুলিশের অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার একটি চৌকস টিম ০৫ নং চাওড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের লোদা গ্রামে অভিযান চালায়। অভিযানে মজিবর গাজীর বাড়ির সামনে মুরগির খোপের মাটির নীচ থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোসা: নুরজাহান বেগম এবং লিমন গাজীকে আটক করা হয়েছে। উক্ত মামলার পলাতক আ’সা’মি মজিবর গাজীকে অদ্য ২৩সে আগস্ট দুপুর ১২:৩০ ঘটিকায় চাওড়া ইউনিয়নের লোদা গ্রাম থেকে গ্রামবাসীর সহায়তায় গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে চাওড়া ইউনিয়নের লোদা গ্রাম থেকে দেড় কেজি গাঁজাসহ গতকালকে দুইজন ও আজকে একজনকে গ্রেফতার করা হয়,মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে প্রেরণ করা হবে।