
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা (৫০) এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে আমতলী উপজেলার সদর ইউনিয়নর খুড়িয়ার খেয়াঘাট এলাকায় মোতালেব খানের পুকুড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে কহিনুর নামে এক নারী পুকুড়ে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হয়ে বিষয়টি সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন ফকিরকে জানান। জালাল উদ্দীন ফকির থানায় খবর দিলে বিকেল সাড়ে ৩টার দিকে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।বৈড়ি আবহাওয়ার কারণে লাস উদ্ধারে কিছুটা বিলম্ব হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, উদ্ধারের সময় লাশটি উলঙ্গ অবস্থায় ছিল। প্রাথমিকভাবে সকলে ধারণা করছেন, মৃত ব্যক্তিটি মানসিক রোগী ছিলেন।
আমতলী থানা পুলিশের উপপরিদর্শক (এস.আই) রফিক বলেন, লাশের সুরতহাল সম্পন্ন করা হবে। শরীরে কোনো আঘাত বা সন্দেহজনক চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।
আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন সদর ইউনিয়ন থেকে এক ব্যক্তির লাস উদ্ধার করে থানায় আনা হয়েছে সুরাতহাল প্রক্রিয়া শেষ হয়েছে এখন ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা ফরেনসিক বিভাগে পাঠানো হবে।