
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জাতীয়তাবাদী ওলামা দল, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বাউফল উপজেলা ও পৌরসভা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট ২০২৫, শনিবার সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মাওলানা এ.কে.এম. আব্দুস সালাম, আহ্বায়ক—বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, পটুয়াখালী জেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন মোঃ কবির হোসেন, জেলা বিএনপির সদস্য, স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের ১ নম্বর সদস্য এবং কাছিপাড়া কলেজের অধ্যক্ষ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ অলিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বাউফল উপজেলা বিএনপি গাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, বাউফল উপজেলা যুবদল মোঃ মুজাহিদুল ইসলাম, সাবেক আহ্বায়ক, বাউফল উপজেলা ছাত্রদল।
এছাড়াও বাউফল উপজেলা ও পৌরসভা ওলামা দলের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে সভায় বাউফল উপজেলা ও পৌরসভা শাখার জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন: বাউফল উপজেলা ওলামা দল: আহ্বায়ক: মাওলানা মোঃ হাবিবুর রহমান, সদস্য সচিব: মাওলানা মোঃ আব্দুর রহমান বাউফল পৌরসভা ওলামা দল: আহ্বায়ক: মাওলানা মোঃ শাহাবুদ্দিন আল মামুন সদস্য সচিব: মাওলানা মোঃ রেজাউল করিম কমিটি ঘোষণা করেন মাওলানা মোঃ আব্দুর রহমান (আলী আক্কাস), দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, পটুয়াখালী জেলা শাখা। সভার সঞ্চালনাও তিনি করেন।