
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি, (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
আজ রবিবার(২৪ আগস্ট) ২০২৫ তারিখে ১১:০০ ঘটিকায় ৩২ বীর, বিলাইছড়ি জোনের অধিনায়ক এর নির্দেশনায় উপ-অধিনায়ক বিএ-৮৭৬৩ মেজর মোঃ তৌকির ইসলাম এবং এ্যাডজুটেন্ট বিএ-১১১১১ ক্যাপ্টেন ফারদিন আফজাল এর উপস্থিতিতে জোনের ১নং আরপি গেট সংলগ্ন শান্তি সম্প্রীতি উন্নয়নে পাহাড়ি জনসাধারণের মাঝে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় চিকিৎসা খরচের জন্য দুইটি পরিবারকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা এবং অসহায় ও দরিদ্র দুইটি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় জোনের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।