
মোঃসোহরাব হেসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ
প্রতিনিধি বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানাধীন মোহাম্মদনগর বিশ্বরোড মোড় থেকে ২৩/০৮/২০২৫ তারিখ শনিবার ১১ ঘটিকার সময় ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে,তারা ঢাকা থেকে খুলনার বিশ্বরোড হয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী সেজে নগরের সোনাডাঙ্গায় উক্ত মাদক সরবরাহ করতে চেয়েছিল, এসময় লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ তৌহিদুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিত্বে এ অভিযান চালায়।এসময় দুই যুবককে তল্লাসি করে তাদের কাছ থেক ৬৯৯ পিচ ইয়াবা উদ্ধার করেন।