
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল প্রতিনিধি
১শ, ৫শ, ১হাজার টাকার বেশি দেয়া হয়তো আপনার পক্ষে সম্ভব না। আবার ভাবছেন এই অল্প টাকা দিয়ে হুমাইরার চিকিৎসার কিছুই হবে না। কেউ কেউ হয়তো এত অল্প টাকা দিতে লজ্জা পাচ্ছেন, তাই দিচ্ছেন না বা দেবেন না। কিন্তু একবার ভেবে দেখুন আমাদের টাংগাইলের ঘাটাইল উপজেলাতেই ৫ লাখ মানুষ বসবাস করেন। তারমধ্যে হয়তো ২ লাখ মানুষ কিছু না কিছু ইনকাম করেন। এই ২ লাখ মানুষের মধ্য থেকে যদি ১শ করে এক হাজার মানুষ সহযোগিতা করে তাহলে হয়ে যায় এক লাখ টাকা। ৫শ করে যদি সহযোগিতা করে তবে হয়ে যায় ৫ লাখ টাকা। আর যদি ১ হাজার করে সহযোগিতা করে তবে হয়ে যাবে ১০ লাখ টাকা। এরমধ্যে যদি উপজেলার ভিতর অথবা বাহির থেকে মানবিক ও সমাজসেবক মানুষরা এগিয়ে আসেন তবে হুমাইরার মত অনেক শিশুর চিকিৎসা খরচ খুব সহজেই হয়ে যাবে।
টাকাটা যেহেতু বিকাশ/ রকেটে পাঠাবেন সেহেতু ৫০/১০০ টাকা পাঠালেও কেউ আপনার পরিচয় জানতে পারবে না।
হুমাইরার পরিবার হয়তো আপনার নাম ধরে দোয়া করতে পারবে না কিন্তু আল্লাহপাকের ফেরেশতারা প্রতিটি দানশীলের নাম লিখে রাখবেন যা হাশরের ময়দানে প্রকাশিত হবে। প্রতিটি টাকার বিনিময়ে আল্লাহপাক আপনাকে সওয়াব দেবেন। যে সওয়াবের বিনিময়েই হয়তো আমি-আপনি বেহেশতে যাওয়ার সুযোগ পাবো।
হাশরের ময়দানে দানের প্রতিদান দেখে আমরা সেদিন আফসোস করে বলবো, আহ্! আমি যদি আরও বেশি বেশি দান করতাম তবে আজ কতই না প্রতিদান পেতাম। আমি কেনো বেশি বেশি দান করলাম না। আমি কেনো আমার সকল টাকা আল্লাহর রাস্তায় দান করে আসলাম না। আমি কেনো অসহায় মানুষের পাশে বেশি বেশি দাঁড়ালাম না।
তাই আসুন, আমরা সবাই যার যার সাধ্য অনুযায়ী সাহায্য করে হুমাইরার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়াই।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দেউলাবাড়ি ইউনিয়নে মামুদপুর এলাকায় মোঃ রিমন হোসেনের মেয়ে #হুমাইরা টাকার #অভাবে চিকিৎসা করাতে পারছে না।
হুমাইরা ব্লা'ড ক্যা-ন্সা-রে আক্রান্ত। ডাক্তার বলেছেন, তিনদিন পর পর ব্লা'ড চেঞ্জ করার জন্য। চিকিৎসার জন্য ৭ থেকে ৮ লক্ষ টাকার প্রয়োজন। দিনমজুর বাবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাই মেয়েকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন।
রোগীর মা - মোবাইল 01301496713 (বিকাশ+রকেট+নগদ)
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672