
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার আমতলী পৌরসভার ০১নং ওয়ার্ডে ব্লক পাড় এলাকায় স্বজল(২২) নামের এক যুবকের নিখোঁজের ৩ঘন্টা পর মৃত দেহ উদ্ধার।
স্থানীয় সুত্রে জানা যায় সোমবার ২৫শে আগস্ট সকাল ৭ঘটিকায় স্বজল আমতলীর ব্লক পাড়ের কাছে পায়রা নদীতে গোসল করতে নামেন,তার কোন খোঁজ না পাওয়ার বিষয়টি জানাজানি হলে স্বজলের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা খোঁজাখুজি করলে নদী পাড়ে গামছা লুঙ্গি ও জুতো দেখতে পেয়ে আমতলী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে ৩ঘন্টার চেস্টায় সিরাজুল ইসলাম এর ছেলে স্বজল(২২)কে উদ্ধার করতে সক্ষম হয়।
আমতলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) নাসরিন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে যাই,পটুয়াখালীর ডুবুরি দল স্বজল কে উদ্ধার এর পর আমতলী হাসপাতালে পাঠাই ও তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানাই ও ঘটনা স্থলে পুলিশ পাঠাই,লাশের সুরাতাল রিপোর্ট তৈরি করা হয়েছে, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।