
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধঃ
পটুয়াখালীর বাউফলে ঢাকা-বাউফল-দশমিনা রুটে চলাচলকারী ‘চেয়ারম্যান পরিবহন’ বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বাউফল-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাউফল সরকারি কলেজ, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ, বগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন: কাওসার হোসেন, শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ ইয়াসিন আরাফাত জিসান, দ্বাদশ শ্রেণি, বাউফল সরকারি ডিগ্রি কলেজ সিথিলা, ডিগ্রি প্রথম বর্ষ, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ মো. রাব্বি, কারিগরি শাখা আবেদুল ইসলাম আবিদ, স্থানীয় শিক্ষার্থী বক্তারা বলেন, গত ১৫ দিনের মধ্যে ‘চেয়ারম্যান পরিবহন’-এর ৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক যাত্রী হতাহত হয়েছেন। তারা অভিযোগ করেন, এসব দুর্ঘটনার প্রধান কারণ চালকদের অদক্ষতা এবং যানবাহনের ফিটনেসজনিত ত্রুটি।
মানববন্ধনে বক্তারা দাবির পাশাপাশি প্রশাসনের কাছে আহ্বান জানান—অবিলম্বে চেয়ারম্যান পরিবহন বন্ধ করতে হবে এবং রাস্তায় চলাচলকারী সকল যানবাহনের ফিটনেস পরীক্ষা ও দক্ষ চালকের মাধ্যমে পরিচালনা নিশ্চিত করতে হবে।