
শেরপুর জেলার নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা আজ বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নকলা থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান তিনি গত মাসিক সভায় আলোচনার বিষয় গুলো কতোটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয় গুলো মিটিংয়ে আলোচনা করেন|
উক্ত আলোচনা সভায় সকলেই আলোচনা করেন নকলা উপজেলায় আর কোন বাল্যবিবাহ হতে দেয়া হবে না এবং মাদকবিরোধী অভিযান চলছে এবং চলবে এবং যানজট নিরসনে নকলা প্রশাসনের কার্যক্রম চলমান থাকবে এবং নকলা উপজেলায় কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে দিয়েছেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার ভূমি। নকলা উপজেলা সদ্য সাবেক বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান। নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহমুদুল হক দুলাল। ৭ নং টালকী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাফর মহিউদ্দিন বুলবুল। শিক্ষক সমিতির আহবায়ক ফখরুল আলম। নকলা উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী। হাজী জালমামুদ সরকারি কলেজের ইতিহাস বিভাগের অধ্যক্ষ মোঃ দেওয়ান গোলাম মাসুম। সাংবাদিক জাহাঙ্গীর ও মামুন মিয়া সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672