
বরগুনার আমতলীতে ২৬/৮/২৫ মঙ্গলবার বিকাল ৫ টায় আমতলী মফিজ উদ্দিন বালক মাধ্যমিক বিদ্যালয় মাঠের দক্ষিন প্রান্তে পৌররসভার পানি সরবরাহের জন্য গভীর উৎপাদক নলকূপ স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও আমতলী পৌরসভার পৌর প্রশাসক মো: রোকনুজ্জামান খান।
এ সময় উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন (ভিপি) মামুন, আমতলী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শাহাদাৎ শরীফ, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান, আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও হলদিয়া গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইমরান খান, ইসলামী আন্দোলনের নেতা মাওঃ মো. কামরুজ্জামান, দক্ষিন তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. এনামুল হক খান বাচ্চু, আমতলী সরকারী কলেজ ছাত্রদল সাধারন সম্পাদক মো. রাহাত, উপজেলা ছাত্রদল নেতা মো. মুশফিকুর রহমান হীরা প্রমুখ,আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ খোকন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আমতলী পৌরসভার প্রশাসক ও উপজেলানির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, আমতলী পৌরবাসীর পানির যে সমস্যা আছে এই গভীর নলকূপটি বসানো হলে সে সমস্যা সমাধান হয়ে যাবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672