
মোঃ সোহরাব হোসেন মুন্সী,নিজস্ব প্রতিনিধিঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়নের হেতালবুনিয়া তালতলা এলাকায় বি এইচ এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ের,(এনটিআরসি) এর নতুন পাঁচজন সুপারিশ কৃত শিক্ষকদের যোগদানের পূর্ব প্রস্তুতিমূলক সভা ২৭/০৮/২০২৫ ইংরেজি রোজ বুধবার বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়।
বি এইচ এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় বিশিষ্টজন হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মো: নেহাল উদ্দীন মুন্সী ( গণিত)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর দাস ঢালী, সহকারী শিক্ষক নির্মলেন্দু মিশ্র (কৃষি শিক্ষা), সহকারী শিক্ষক চায়না জোদ্দার (সমাজ বিজ্ঞান),সহকারী শিক্ষক নৃপেন মন্ডল (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার সরকার (গনিত) সহকারী শিক্ষক শিউলি রায় (তথ্য ও বিজ্ঞান)। নতুন শিক্ষকদের মধ্যে ছিলেন, সহকারী শিক্ষক দীপ্ত রাজ হালদার (ব্যবসায় শিক্ষা),সহকারী শিক্ষক আল আমিন (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা), সহকারী শিক্ষক পূজা বিশ্বাস (হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা), সহকারী শিক্ষক রেশমা আক্তার (ভৌত বিজ্ঞান), সহকারী শিক্ষক আয়শা সিদ্দিকী (জীব বিজ্ঞান) প্রমুখ।